June 15, 2026, 5:22 am
শিরোনাম :
যশোরে মধ্যরাতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক যশোরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, আত্মহত্যার চেষ্টায় স্বামী হাসপাতালে যশোরে বজ্রপাতে কিশোর নিহত,আহত ৩ শার্শায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার হয়নি কেউ যশোর কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার অবকাঠামোগত সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে পৃথক তিন ঘটনায় শিশু, শ্রমিক ও কিশোরীর মৃত্যু বিস্ফোরক দাবি সোহেলের আমি শুধু ধর্ষণ করসি, মারসে মিরপুর ১১ নম্বরের ডলার যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি খোড়া কামরুল আটক ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

ঘুষখোর কর্মকর্তার পক্ষে আন্দোলন: প্রশ্নের মুখে যশোরের শিক্ষা প্রশাসন

মোশারফ করিম

যশোর প্রতিনিধি

যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে এক লাখ ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে হাতেনাতে আটক, মামলা ও কারাগারে পাঠানোর ঘটনায় জেলায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনার পর তার পক্ষে কয়েকজন উপজেলা শিক্ষা কর্মকর্তার আন্দোলন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
দুদক জানায়, প্রমাণসহ গ্রেপ্তারের পরও ঝিকরগাছাসহ কয়েকটি উপজেলার শিক্ষা কর্মকর্তারা ভার্চুয়াল নির্দেশে শিক্ষকদের এনে মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে অভিযুক্তকে নির্দোষ দাবি করেন। এতে অংশ নেওয়া এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অফিসের চাপে তারা কর্মসূচিতে যোগ দিতে বাধ্য হয়েছেন।
অভিভাবক ও শিক্ষাবিদরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘুষের অভিযোগে গ্রেপ্তার কর্মকর্তার পক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের নৈতিক দায়িত্বের পরিপন্থী। বিশ্লেষকদের মতে, এতে দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে।
দুদকের সহকারী পরিচালক আল-আমিন জানান, শতভাগ প্রমাণের ভিত্তিতেই অভিযান ও মামলা হয়েছে এবং সব আলামত আদালতে উপস্থাপন করা হয়েছে। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের গঠিত তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি মাঠপর্যায়ের কাজ শেষ করে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
বিশেষজ্ঞদের মতে, শিক্ষা প্রশাসনে আত্মশুদ্ধি ও জবাবদিহি নিশ্চিত না হলে ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক শিক্ষা প্রশ্নের মুখে পড়বে।