June 5, 2026, 8:57 pm
শিরোনাম :
যশোর কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার অবকাঠামোগত সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে পৃথক তিন ঘটনায় শিশু, শ্রমিক ও কিশোরীর মৃত্যু বিস্ফোরক দাবি সোহেলের আমি শুধু ধর্ষণ করসি, মারসে মিরপুর ১১ নম্বরের ডলার যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি খোড়া কামরুল আটক ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২ কেশবপুর থানার প্রথম নারী ওসি রোকসানা খাতুন যশোরে ফেসবুকের ‘ভুল প্রেমে’ বিপাকে দুই কনটেন্ট ক্রিয়েটার মোটরসাইকেলে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন

ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

যশোর প্রতিনিধি

ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

যশোর প্রতিনিধি 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোর ও নড়াইল জেলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-৬ যশোর। কোরবানির পশুর হাট, ঈদের জামায়াত, চামড়া বেচাকেনা কেন্দ্র, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

মঙ্গলবার যশোরের রাজারহাট পশুর হাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যশোর ও নড়াইল জেলার পশুর হাটগুলোতে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে র‍্যাব সদস্যরা নিয়মিত টহল পরিচালনা করছেন। এরই অংশ হিসেবে রাজারহাট ও বকচর পশুর হাটে বিশেষ পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হয়েছে। একই সঙ্গে জাল নোট প্রতিরোধে বিভিন্ন পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, যানজট ও যাত্রী হয়রানি প্রতিরোধে রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে র‍্যাবের টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

মেজর ফজলে রাব্বী জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ঈদ পরবর্তী সময় পর্যন্ত এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি সাধারণ জনগণ ও পশু ব্যবসায়ীদের যেকোনো জরুরি প্রয়োজনে র‍্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানান।