June 13, 2026, 3:27 am
শিরোনাম :
যশোরে মধ্যরাতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক যশোরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, আত্মহত্যার চেষ্টায় স্বামী হাসপাতালে যশোরে বজ্রপাতে কিশোর নিহত,আহত ৩ শার্শায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার হয়নি কেউ যশোর কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার অবকাঠামোগত সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে পৃথক তিন ঘটনায় শিশু, শ্রমিক ও কিশোরীর মৃত্যু বিস্ফোরক দাবি সোহেলের আমি শুধু ধর্ষণ করসি, মারসে মিরপুর ১১ নম্বরের ডলার যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি খোড়া কামরুল আটক ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

যশোরে মধ্যরাতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

যশোর প্রতিনিধি

যশোরে মধ্যরাতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

যশোর প্রতিনিধি 

যশোরের চাঁচড়া মাগুরপট্টিতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশ রাতেই অভিযুক্ত যুবককে আটক করেছে। আটক রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রকির বিরুদ্ধে এর আগেও হত্যা মামলা ছিলো। তিনি ওই মামলার সাজাও খেটেছেন।

পুলিশ ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ওই ঘরে এক গৃহবধূ ও তার ননদের মেয়ে ঘুমিয়ে ছিলেন। ওই গৃহবধূর স্বামী তখন বাইরে ছিলেন। এই সুযোগে কৌশলে রকি ওই ঘরে ঢুকে পড়ে। অন্ধকারে প্রথমে সে গৃহবধূর কাছে যায়। ওই সময় গৃহবধূ ভেবেছিলেন তার স্বামী এসেছেন। প্রথমে অন্ধকারে তাকে ধর্ষণ করা হয়। পরে তিনি জেগে উঠে বিষয়টি বুঝতে পারেন। এরপর রকি তাকে হত্যার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূর ননদের কিশোরী মেয়েকেও ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান। এরপর তারা কোতোয়ালি থানায় যান। বিষয়টি পুলিশকে জানালে গভীর রাতে অভিযান চালিয়ে রকিকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন,”ভিকটিম দুজনকে মেডিকেল করানো হচ্ছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে। দুপুরে মামলার পর আসামি ও ভিকটিমদের আদালতে সোপর্দ করা হবে।