July 28, 2026, 7:13 am
শিরোনাম :
যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার সোনার বারসহ আটক ১ হাসিনাসহ সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান যশোরে বিএসপির প্রয়াত কবিদের স্মরণে বৃক্ষরোপণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর উপশহরে এবার ৭ মাদক কারবারিকে ধরে বিভিন্ন মেয়াদে সাজা গুজব-অপপ্রচার রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি : প্রতিমন্ত্রী অমিত

যশোর আমিনিয়া মাদরাসা ছাত্র, শিক্ষক থেকে সভাপতি হলেন মাওলানা : নূরুল ইসলাম

মোশারফ করিম

যশোর আমিনিয়া মাদরাসা ছাত্র, শিক্ষক থেকে সভাপতি হলেন মাওলানা : নূরুল ইসলাম

যশোর প্রতিনিধি

পিতার হাতে গড়া যশোর আমিনিয়া কামিল মাদরাসার ছাত্র, শিক্ষক থেকে সভাপতি মনোনীত হয়েছেন মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম| ২৩ এপ্রিল ইআবি/রেজি/প্রশা/কা.গ.ব/খ-৬৭/২০২০/৫০০ নং স্মারকে ইসলামি আরবি বিশ^বিদ্যালয়, ঢাকার রেজিস্টার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং সহকারী রেজিস্টার মোঃ শাহ নেওয়াজ স্বাক্ষরিত এক পত্রে তাকে এ মনোনয়ন দেওয়া হয়| ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন মাওলানা নূরুল ইসলামের পিতা মাওলানা মোঃ মোস্তফা।

মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলামের শিক্ষাজীবন (ইবতেদায়ী থেকে) শুরু হয় যশোর আমিনিয়া মাদরাসায়| তিনি এ মাদরাসা থেকে ফাজিল (স্নাতক) সম্পন্ন করেন ১৯৭৬ সালে| সেসময় এ প্রতিষ্ঠানে কামিল কোর্স চালু না থাকায় তিনি ১৯৭৮ সালে কামিল (স্নাতকোত্তর) সম্পন্ন করেন ঢাকা আলিয়া মাদরাসা থেকে| কামিলের রেজাল্ট প্রকাশিত হলে ওই বছরই তিনি আমিনিয়া মাদরাসায় শিক্ষাকতা জীবন শুরু করেন|

তিনি এ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত| ২০২১ সালের ৩১ মার্চ তিনি এ প্রতিষ্ঠান থেকেই অবসর গ্রহণ করেন।