June 5, 2026, 8:57 pm
শিরোনাম :
যশোর কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার অবকাঠামোগত সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে পৃথক তিন ঘটনায় শিশু, শ্রমিক ও কিশোরীর মৃত্যু বিস্ফোরক দাবি সোহেলের আমি শুধু ধর্ষণ করসি, মারসে মিরপুর ১১ নম্বরের ডলার যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি খোড়া কামরুল আটক ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২ কেশবপুর থানার প্রথম নারী ওসি রোকসানা খাতুন যশোরে ফেসবুকের ‘ভুল প্রেমে’ বিপাকে দুই কনটেন্ট ক্রিয়েটার মোটরসাইকেলে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন

অবকাঠামোগত সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোর প্রতিনিধি

অবকাঠামোগত সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোর প্রতিনিধি  
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সবকিছু রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তবে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ত্রুটি রয়েছে, তা আন্তরিকতা ও দক্ষতার মাধ্যমে নিরসন করা সম্ভব।
দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক জুম সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “এটি একটি নির্বাচিত সরকার। প্রতি পদে পদে আমাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আপনারাও এর বাইরে নন।” তিনি আরও বলেন,
গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ সর্বক্ষেত্রে পরিবর্তন প্রত্যাশা করছে এবং সরকার সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই কাজ করছে। তাই জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় প্রতিমন্ত্রী রুফটপ সোলার সিস্টেমের গুরুত্ব তুলে ধরে বলেন, সৌরবিদ্যুতের মাধ্যমে দেশের প্রায় ৫০ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। তিনি সকল জেলা প্রশাসকের কার্যালয় ও হাসপাতালের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রথম পর্যায়ে দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ের রুফটপে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেন তিনি।
জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম পর্যালোচনা উপলক্ষে আয়োজিত ওই জুম সভা শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক এক বৈঠকে অংশ নেন।