July 28, 2026, 8:10 am
শিরোনাম :
যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার সোনার বারসহ আটক ১ হাসিনাসহ সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান যশোরে বিএসপির প্রয়াত কবিদের স্মরণে বৃক্ষরোপণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর উপশহরে এবার ৭ মাদক কারবারিকে ধরে বিভিন্ন মেয়াদে সাজা গুজব-অপপ্রচার রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি : প্রতিমন্ত্রী অমিত

যবিপ্রবি সিএসই ক্লাবের নেতৃত্বে শিহাব – মোস্তাফিজ

মোশারফ করিম

যবিপ্রবি সিএসই ক্লাবের নেতৃত্বে শিহাব – মোস্তাফিজ

 

যশোর প্রতিনিধি 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সিএসই ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের রাকিব হাসান শিহাব ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের মোঃ মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় সিএসই বিভাগের নিজস্ব কক্ষে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ১৫৪ জন শিক্ষার্থী।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি চতুর্থ বর্ষের নাফিউল্লাহ খান সিয়াম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি (মহিলা) খন্দকার সুমাইয়া ইসলাম, কোষাধ্যক্ষ দীপন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক তৃতীয় বর্ষের ফয়েজ আহমেদ সাদ, সাংগঠনিক সম্পাদক তীর্থ সাহা, খেলাধুলা বিষয়ক সম্পাদক মোঃ হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক দ্বিতীয় বর্ষের ফারদিন ইবনে করিম সামি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম।