June 15, 2026, 4:03 am
শিরোনাম :
যশোরে মধ্যরাতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক যশোরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, আত্মহত্যার চেষ্টায় স্বামী হাসপাতালে যশোরে বজ্রপাতে কিশোর নিহত,আহত ৩ শার্শায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার হয়নি কেউ যশোর কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার অবকাঠামোগত সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে পৃথক তিন ঘটনায় শিশু, শ্রমিক ও কিশোরীর মৃত্যু বিস্ফোরক দাবি সোহেলের আমি শুধু ধর্ষণ করসি, মারসে মিরপুর ১১ নম্বরের ডলার যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি খোড়া কামরুল আটক ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

যশোরে দশম গ্রেডভুক্ত সহকারী প্রকৌশলী পদে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদন বহাল রাখার দাবিতে বিক্ষোভ

মোশারফ করিম

যশোরে দশম গ্রেডভুক্ত সহকারী প্রকৌশলী পদে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদন বহাল রাখার দাবিতে বিক্ষোভ

যশোর প্রতিনিধি
যশোরে দশম গ্রেডভুক্ত সহকারী প্রকৌশলী পদে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদন বহাল রাখার দাবিতে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে সামনে মুজিব সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীরা জানান,দীর্ঘদিন ধরে এই পদটি চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত থাকলেও সম্প্রতি বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে, যা ডিপ্লোমাধারীদের কর্মসংস্থানে সংকট সৃষ্টি করবে। দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন। এসময় প্রেসক্লাব যশোরের সামনে সড়কে সাময়িক যানজট হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি
শান্তিপূর্ণভাবেই শিক্ষার্থীরা এই কর্মসূচি শেষ করেন।