June 5, 2026, 9:02 pm
শিরোনাম :
যশোর কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার অবকাঠামোগত সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে পৃথক তিন ঘটনায় শিশু, শ্রমিক ও কিশোরীর মৃত্যু বিস্ফোরক দাবি সোহেলের আমি শুধু ধর্ষণ করসি, মারসে মিরপুর ১১ নম্বরের ডলার যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি খোড়া কামরুল আটক ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২ কেশবপুর থানার প্রথম নারী ওসি রোকসানা খাতুন যশোরে ফেসবুকের ‘ভুল প্রেমে’ বিপাকে দুই কনটেন্ট ক্রিয়েটার মোটরসাইকেলে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন

যশোরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোশারফ করিম

যশোরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি 
আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণ নিশ্চিত করতে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (অমিত্রাক্ষর)-এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন, যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
সভায় বক্তারা বলেন,আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ করা সকলের সম্মিলিত দায়িত্ব। এসময় প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা,পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং নকল,প্রশ্নফাঁসসহ সকল ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়, যাতে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরীক্ষা পরিবেশ নিশ্চিত করা যায়।