June 5, 2026, 9:00 pm
শিরোনাম :
যশোর কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার অবকাঠামোগত সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে পৃথক তিন ঘটনায় শিশু, শ্রমিক ও কিশোরীর মৃত্যু বিস্ফোরক দাবি সোহেলের আমি শুধু ধর্ষণ করসি, মারসে মিরপুর ১১ নম্বরের ডলার যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি খোড়া কামরুল আটক ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২ কেশবপুর থানার প্রথম নারী ওসি রোকসানা খাতুন যশোরে ফেসবুকের ‘ভুল প্রেমে’ বিপাকে দুই কনটেন্ট ক্রিয়েটার মোটরসাইকেলে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন

যবিপ্রবিতে নতুন ভিসি অধ্যাপক ডঃ ইয়ারুল কবীর

মোশারফ করিম

যবিপ্রবিতে নতুন ভিসি অধ্যাপক ডঃ ইয়ারুল কবীর

যশোর প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর নতুন ভিসি হিসেবে অধ্যাপক ডঃ ইয়ারুল কবীরকে নিয়োগ প্রদান করা হয়েছে। গত সোমবার শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন,২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডঃ ইয়ারুল কবীর কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।
৩৭.০০.০০০০.০৭৬.১১.২১-৫৬ নং স্বারকের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে ।
অপরদিকে একই তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত ৩৭.০০.০০০০.০৭৬.১১.২১-৫৫ নং প্রজ্ঞাপনে যবিপ্রবির বর্তমান ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডঃ আব্দুল মজিদকে উক্ত পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।
একই সাথে অধ্যাপক আব্দুল মজিদকে তাঁর পূর্ববর্তি পদ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ এ যোগদানের জন্য অনুমতি প্রদান করা হলো।