June 6, 2026, 12:04 am
শিরোনাম :
যশোর কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার অবকাঠামোগত সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে পৃথক তিন ঘটনায় শিশু, শ্রমিক ও কিশোরীর মৃত্যু বিস্ফোরক দাবি সোহেলের আমি শুধু ধর্ষণ করসি, মারসে মিরপুর ১১ নম্বরের ডলার যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি খোড়া কামরুল আটক ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২ কেশবপুর থানার প্রথম নারী ওসি রোকসানা খাতুন যশোরে ফেসবুকের ‘ভুল প্রেমে’ বিপাকে দুই কনটেন্ট ক্রিয়েটার মোটরসাইকেলে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন

শীতের কাপড় কিনতে যাওয়া হলো না গৃহবধূর

মোশারফ করিম

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১২টার দিক যশোর শহরের জেলা পরিষদ গেটে এই ঘটনা ঘটে।
নিহত নাসিমা যশোর সদরের রূপদিয়া মথুরাপুর গ্রামের হান্নান মোল্লার স্ত্রী।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, নাসিমা রোববার (২১ ডিসেম্বর) যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ইজিবাইকযোগে শহরে শীতের কাপড় কেনার জন্যে দোকানে যাচ্ছিলেন।

পথিমধ্যে জেলা পরিষদের মেইন গেটের সামনে পৌঁছালে গায়ে থাকা ওড়না ইজিবাইকে চাকার সাথে পেঁচিয়ে তিনি রাস্তার উপর পড়ে মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই নাসিমার মৃত্যু হয়েছে। ওড়না গলায় ফাঁস লেগে রাস্তার উপরে পড়ে মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।