April 15, 2026, 11:03 pm
শিরোনাম :
সাংবাদিকসহ দশজনের বিরুদ্ধে মেডিকেল ডাক্তারের মামলা ইন্টারন্যাশনাল পিস স্কুলে শিক্ষার্থীদের হামের টিকাদান কর্মসূচি নানা আয়োজনে যবিপ্রবিতেপহেলা বৈশাখ উদযাপন যবিপ্রবিতে নতুন ভিসি অধ্যাপক ডঃ ইয়ারুল কবীর যশোরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সংসদে জবাবদিহিতার সাথে কাঠগড়ায় দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী  যশোরে তেলের সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩ জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে সরকার জনগনের বুকে ছুরিকাঘাত করেছে -গোলাম রসুল এমপি যশোরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদারের নির্দেশনা যশোর প্রেসক্লাবে মামলাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন, প্রাণনাশের শঙ্কা

সংসদে জবাবদিহিতার সাথে কাঠগড়ায় দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী 

যশোর প্রতিনিধি

সংসদে জবাবদিহিতার সাথে কাঠগড়ায় দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী

 যশোর প্রতিনিধি
 শিক্ষামন্ত্রী ডঃ আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সংসদে আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই । বিরোধীদলীয় এমপিদের উদ্দেশ্য করে তিনি বলেন আমি আশা করি তারা অন্ততপক্ষে দিনে দুই থেকে তিনটি শিক্ষার উপর সংসদে নোটিশ দেবেন। আনন্দচিত্তে আপনাদের নোটিশের জবাব দেয়ার চেষ্টা করব। কখনো ক্ষুব্ধ হবো না। শিক্ষা মন্ত্রণালয় জবাবদিহিতার সাথে চালানোর জন্য আমি বদ্ধপরিকর। সংসদে ঝড় উঠলে শিক্ষার সমস্যা গুলো সরকার আমলে নিবে। এতে ছাত্র-ছাত্রী শিক্ষক, অভিভাবক সবাই উপকৃত হবে। সোমবার সকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে এসএসসি ২০২৬ কেন্দ্র সচিবদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
যশোর শিক্ষা বোর্ড আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ডঃ আসমা বেগম।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথিদের মধ্যে সংসদ সদস্যদের মধ্যে বক্তৃতা করেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, যশোর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট গাজী এনামুল হক, যশোর ৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী, নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রুহুল আমিন ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া নুরুল হক।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ক্লাসের প্রতি শিক্ষার্থীদের কোন আগ্রহ ছিল না। শিক্ষার্থীদের মনে গেঁথে গিয়েছিল একটু পড়লেই পাশ। আর মোটামুটি পড়লে জিপিএ – ৫। এই অবস্থা থেকে বেরিয়ে আনার জন্য দায়িত্ব নিতে হবে শিক্ষকদের। শিক্ষকতাকে শুধু পেশা হিসেবে বেছে নিলে হবে না ; ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে শিক্ষকরা জাতি গড়ার কারিগর। একটি ভাল জাতি গড়তে পারলে দেশ সমৃদ্ধ হবে।