April 15, 2026, 11:06 pm
শিরোনাম :
সাংবাদিকসহ দশজনের বিরুদ্ধে মেডিকেল ডাক্তারের মামলা ইন্টারন্যাশনাল পিস স্কুলে শিক্ষার্থীদের হামের টিকাদান কর্মসূচি নানা আয়োজনে যবিপ্রবিতেপহেলা বৈশাখ উদযাপন যবিপ্রবিতে নতুন ভিসি অধ্যাপক ডঃ ইয়ারুল কবীর যশোরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সংসদে জবাবদিহিতার সাথে কাঠগড়ায় দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী  যশোরে তেলের সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩ জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে সরকার জনগনের বুকে ছুরিকাঘাত করেছে -গোলাম রসুল এমপি যশোরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদারের নির্দেশনা যশোর প্রেসক্লাবে মামলাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন, প্রাণনাশের শঙ্কা

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফ এর কোম্পানী কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত 

মোশারফ করিম

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফ এর কোম্পানী কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত 
যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্তে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানী কমান্ডার সুবেদর আবুল কাশেম।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে বেনাপোল আইসিপি কোম্পানী কমান্ডার এবং ভারতের ১৭২ বিএসএফ ব্যাটালিয়নের হরিদাসপুর কোম্পানি কমান্ডার অংশ গ্রহন করেন।
এই বিজিবি কর্মকর্তা বলেন,বিএসএফ এর কোম্পানি কমান্ডার সীমান্ত মেইন পিলার ১৮/৪৩ টি পিলার হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডাক্তার বাড়ি নামক স্থানে আব্দুল হাসেম মোড়ল তার ঘরে টিনের চাল নামিয়ে টালি লাগানো কাজের বিষয়ে অভিযোগ প্রদান করেন এবং কাজটি বন্ধ রাখার জন্য আহব্বান জানান।
প্রতিউত্তরে বিজিবির কোম্পানি কমান্ডার বলেন, আবুল হাসেম মোড়লের বিষয়টি এটা তাদের বসত ভিটা। অনেক আগে থেকেই বসত করে আসছে।ঘরের টিন নষ্ট হয়ে যাওয়ায় টিনের পরিবর্তে টালি লাগানোর কাজ করছে।এই কাজে যেহেতু বিএসএফ বাধা প্রদান করছেন তাই, আমরা বাড়ির মালিককে কাজ বন্ধ রাখার জন্য বলব বলে বিএসএফ কোম্পানি কমান্ডারকে আশ্বস্ত প্রদান করা হয়েছে।
উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ করেন।