April 15, 2026, 11:03 pm
শিরোনাম :
সাংবাদিকসহ দশজনের বিরুদ্ধে মেডিকেল ডাক্তারের মামলা ইন্টারন্যাশনাল পিস স্কুলে শিক্ষার্থীদের হামের টিকাদান কর্মসূচি নানা আয়োজনে যবিপ্রবিতেপহেলা বৈশাখ উদযাপন যবিপ্রবিতে নতুন ভিসি অধ্যাপক ডঃ ইয়ারুল কবীর যশোরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সংসদে জবাবদিহিতার সাথে কাঠগড়ায় দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী  যশোরে তেলের সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩ জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে সরকার জনগনের বুকে ছুরিকাঘাত করেছে -গোলাম রসুল এমপি যশোরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদারের নির্দেশনা যশোর প্রেসক্লাবে মামলাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন, প্রাণনাশের শঙ্কা

যশোরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদারের নির্দেশনা

মোশারফ করিম

যশোরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদারের নির্দেশনা

যশোর প্রতিনিধি 
যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান।
সভায় মার্চ ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী ২৭ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য যশোর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া অবৈধ যানবাহন ও অস্ত্রবিরোধী অভিযান জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা সচল রাখা, বাজার মনিটরিং কার্যক্রম বৃদ্ধি, মাদক ও অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।