June 5, 2026, 9:02 pm
শিরোনাম :
যশোর কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার অবকাঠামোগত সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে পৃথক তিন ঘটনায় শিশু, শ্রমিক ও কিশোরীর মৃত্যু বিস্ফোরক দাবি সোহেলের আমি শুধু ধর্ষণ করসি, মারসে মিরপুর ১১ নম্বরের ডলার যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি খোড়া কামরুল আটক ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২ কেশবপুর থানার প্রথম নারী ওসি রোকসানা খাতুন যশোরে ফেসবুকের ‘ভুল প্রেমে’ বিপাকে দুই কনটেন্ট ক্রিয়েটার মোটরসাইকেলে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন

অ্যালেনের রেকর্ড সেঞ্চুরি, ফাইনালে নিউজিল্যান্ড

বিশেষ প্রতিনিধি

অ্যালেনের রেকর্ড সেঞ্চুরি, ফাইনালে নিউজিল্যান্ড

খেলা ডেস্ক 

 

ফিন অ্যালানের রেকর্ড সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরের ফাইনালে উঠে গেলো নিউজিল্যান্ড ক্রিকেট দল।

 

দক্ষিণ আফ্রির বিপক্ষে ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৩ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় লাভ করে নিউজিল্যান্ড।

দলের জয়ে মাত্র ৩৩ বলে ১০টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন ওপেনার ফিন অ্যালান। তিনি ৩৩ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন।

 

এর আগে ২০১৬ সালে এই রেকর্ড ছিল ওয়েষ্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইলের। টি-টোয়েন্টির সংক্ষির্প্ত ফরম্যাটে ইউনিভার্স বস হিসেবে খ্যাত গেইল ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন।

বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত মার্কো জানসেনের ৫৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৬৯ রান করে প্রোটিয়ারা।

টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সিপার্ট ও ফিন অ্যালেন। ৯.১ ওভারে তারা স্কোর বোর্ডে যোগ করেন ১১৭ রান। ৩৩ বলে ৭টি চার আর দুই ছক্কায় ৫৮ রান করে ফেরেন সিপার্ট।

 

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ফিন অ্যালান। তিনি ৩৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। দলের জয় নিশ্চিত হওয়ার ঠিক আগ মুহূর্তে ব্যাট করতে নেমে ১১ বলে ১৩ রানে অপরাজিত থাকেন রাচিন রবিন্দ্র।