July 29, 2026, 4:08 pm
শিরোনাম :
ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

মোশারফ করিম

যশোর প্রতিনিধি

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল সরদার।
সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, তার বড় ভাই জামাল সরদার একজন স্বনামধন্য মৎস ও পোল্ট্রি ব্যবসায়ী এবং ‘জীবন পোল্ট্রি ফার্ম এন্ড মৎস হ্যাচারী-এর স্বত্বাধিকারী। প্রায় ২০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসলেও এলাকার প্রভাবশালী সাবিনা ইয়াসমিন ও ইকরামুল সরদার চাঁদা দাবি করে আসছিলেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ২০২৪ সালের ৩০ ডিসেম্বর ফার্মে লুটপাট ও ভাঙচুর চালিয়ে প্রায় ৪২ লক্ষ টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার জেরে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ককটেল ও অস্ত্র রেখে র‍্যাব-পুলিশকে সংবাদ দিয়ে গত ২৮ ডিসেম্বর ২০২৫ রাতে জামাল সরদারকে আটক করানো হয় বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত, নিরীহ ব্যবসায়ী জামাল সরদারের মুক্তি এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।