July 28, 2026, 10:29 am
শিরোনাম :
যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার সোনার বারসহ আটক ১ হাসিনাসহ সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান যশোরে বিএসপির প্রয়াত কবিদের স্মরণে বৃক্ষরোপণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর উপশহরে এবার ৭ মাদক কারবারিকে ধরে বিভিন্ন মেয়াদে সাজা গুজব-অপপ্রচার রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি : প্রতিমন্ত্রী অমিত

যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৮টায়

যশোর প্রতিনিধি

যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৮টায়
যশোর প্রতিনিধি  
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত ৭.৪৫ মিনিটে এবং শেষ জামাত ৮.৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ইসলামি ফাউন্ডেশনের যশোরের উপ-পরিচালক মো. ইকরামুল ইসলাম শাওনের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টা, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, কারবালা জামে মসজিদে সকাল ৮টায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদে সকাল ৮টায়, ওয়াপদা কলোনী জামে মসজিদে সকাল ৮টায়, আশ্রম রোডের বায়তুল মামুর জামে মসজিদে সকাল ৮টায়, রেলরোড আল মসজিদুল আকসায় সকাল ৮টায়, শংকরপুর গোলপাতা জামে মসজিদে সকাল ৮টায়, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টায়,
মাইকপট্টির বায়তুস সালাম জামে মসজিদে সকাল ৮টায়, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।