July 28, 2026, 7:13 am
শিরোনাম :
যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার সোনার বারসহ আটক ১ হাসিনাসহ সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান যশোরে বিএসপির প্রয়াত কবিদের স্মরণে বৃক্ষরোপণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর উপশহরে এবার ৭ মাদক কারবারিকে ধরে বিভিন্ন মেয়াদে সাজা গুজব-অপপ্রচার রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি : প্রতিমন্ত্রী অমিত

যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর প্রতিনিধি

যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
যশোর প্রতিনিধি 
 যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় ৫ কেজি গাঁজা, ১১টি শাড়ি, ১ কেজি ফুসকা, ৮ প্যাকেট সিগারেট, ২০ প্যাকেট পাতার বিড়ি, ৩৯৫টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ২৯৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন,
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।