July 30, 2026, 7:25 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

ওসমান হাদীর স্মরণে যশোর এমএম কলেজ শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল

মোশারফ করিম

যশোর প্রতিনিধি

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ওসমান হাদীর স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এমএম কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে কলেজ ক্যাম্পাসের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ওসমান হাদীর স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় মোমবাতি হাতে নিয়ে কয়েক মিনিট নিরবতা পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি মৌন মিছিল বের করা হয়।

মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। একটি সংগঠনের সক্রিয় কর্মীকে এভাবে হত্যা করে পার পাওয়া যাবে—এমন সংস্কৃতি কখনোই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, আজও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে। অবিলম্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত সময়ের মধ্যেই এ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি পায়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তারা সবাই ওসমান হাদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।