July 31, 2026, 3:07 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোর প্রতিনিধি

যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা
যশোর প্রতিনিধি 
নোংরা পরিবেশ, ময়লা আবর্জনার পাশে মিষ্টি তৈরী, বাসি দই ফ্রিজে সংরক্ষণের অভিযোগে যশোরের আসিফ সুইটস নামক দোকানে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে তা আদায় করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা খধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা বুধবার (২৯ জুলাই) আসিফ সুইটসের কারখানা ও দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যশোরের কর্মকর্তা আব্দুর রহমান বলেছেন, বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত আসিফ সুইটসের ই ব্লক কলাবাগান এলাকার কারখানায় অভিযান চালানো হয়। দেখা গেছে কারখানার ড্রেনের ব্যবস্থা নেই। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। চারিপাশে মাছি উঠছে এবং ডাস্টবিনের পাশে মিষ্টি তৈরি করা হচ্ছে।
এরপর উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় আসিফ সুইটসের দোকানে অভিযান চালানো হয়। দোকানের মধ্যে ফ্রিজে রাখা দই বাঁশি। এছাড়া অন্যান্য মিষ্টিও রয়েছে সেখানে। এই সমস্ত অভিযোগে দোকান মালিক কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং সতর্ক করে দেয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে সুষ্ট সুন্দর পরিবেশ তৈরির জন্য।
এ সময় ভোক্তা অধিকার সংক্রান্ত অধিদপ্তর এর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।