July 30, 2026, 1:05 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

যশোরে বেতন-বোনাসের দাবিতে ‘চাল ডাল’ কর্মীদের কর্মবিরতি

মোশারফ করিম

যশোরে বেতন-বোনাসের দাবিতে ‘চাল ডাল’ কর্মীদের কর্মবিরতি
যশোর প্রতিনিধি  
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে যশোরে অনলাইন গ্রোসারি শপ ‘চাল ডাল’-এর ডেলিভারি কর্মীরা কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার সকাল থেকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে ডেলিভারি পয়েন্টে কাজ বন্ধ রেখে অবস্থান নেন তারা।
কর্মীদের অভিযোগ, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের পূর্ণ বেতন ও মার্চের আংশিক বেতন এখনো পরিশোধ করা হয়নি। ঈদ সামনে থাকলেও বোনাস না পাওয়ায় তারা চরম সংকটে পড়েছেন।
প্রায় ২৫ জন কর্মী এ কর্মসূচিতে অংশ নিয়ে দ্রুত বেতন-বোনাস পরিশোধের দাবি জানান। অন্যথায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে ব্রাঞ্চ ম্যানেজার রিপন হোসেন বলেন, বেতন-বোনাস পরিশোধের প্রক্রিয়া চলছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে।
কর্মবিরতির কারণে ডেলিভারি কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অনলাইন এই প্রতিষ্ঠানটি