May 16, 2026, 2:34 pm
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, মাদক ও চোরাচালানী মালামাল আটক ভবদহের জলাবদ্ধতা নিরসনে অংশীজনদের নিয়ে কর্মশালা ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  চুনোপুঁটিরা গ্রেপ্তার, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে! শার্শায় ইয়াবাসহ দুই কারবারি আটক,‘গায়েব’ মোটরসাইকেল ঘিরে প্রশ্ন যশোর ডিবি পুলিশের বিরুদ্ধে? গবেষণা ও উদ্ভাবনই টেকসই উন্নয়নের চাবিকাঠি: যবিপ্রবি উপাচার্য যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে শ্লীলতাহানি, যুবক আটক মীমাংসার শর্ত ভঙ্গঃ  আবারও কারাগারে যশোরের আলোচিত আদম কারবারি রবিউল  বেনাপোলে ২১৭ বোতল ফেন্সিডিলসহ আটক ২ যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নারীকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার লুট ও মামলা তদন্তে গাফিলতির অভিযোগ যশোরে নৈশপ্রহরীকে ছুরিকাঘাত যশোরে ২৬টি স্বর্ণের বারসহ আটক ৩

যশোর আইটি পার্কে চালডাল ডটকমে সাধারণ ছুটি ঘোষণা,৬০০ শ্রমিকের অবস্থান

মোশারফ করিম

যশোর আইটি পার্কে চালডাল ডটকমে সাধারণ ছুটি ঘোষণা,৬০০ শ্রমিকের অবস্থান

যশোর প্রতিনিধি 

যশোর শহরের যশোর আইটি পার্ক-এ অবস্থিত চালডাল ডটকম-এর কর্মীদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন চরম আকার ধারণ করেছে। সোমবার সকালে বেতন দাবিতে অবস্থান নেওয়া শ্রমিকরা অফিস কার্যত ঘেরাও করে রাখেন। এ সময় কর্তৃপক্ষ হঠাৎ সাধারণ ছুটি ঘোষণা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

শ্রমিকদের অভিযোগ, প্রায় চার মাস ধরে অন্তত ৬০০ কর্মী বেতন পাননি। রোববার রাত থেকে নাইট শিফটের কর্মীরা অফিসের ১২ তলায় অবস্থান নিয়ে বেতন দাবিতে আন্দোলন শুরু করেন। সোমবার সকাল থেকে ইভনিং শিফটের কর্মীরাও এতে যোগ দেন। তবে দীর্ঘ সময়েও কোনো দায়িত্বশীল কর্মকর্তা তাদের সঙ্গে আলোচনায় বসেননি।

সোমবার সকালে অবস্থান কর্মসূচির সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে শাকিল (২১) নামে এক কর্মী আহত হন। তিনি তালবাড়িয়া শান্তির মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং পেশায় চাল-ডালের অনলাইন এজেন্ট। আহত শাকিলকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কামুক্ত।

আন্দোলনরত কর্মীরা অভিযোগ করেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি সামনে না এসে নিজস্ব লোকজন দিয়ে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করছেন। হঠাৎ সাধারণ ছুটির নোটিস টাঙিয়ে দেওয়ায় কর্মীদের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ বেড়েছে।

আন্দোলনকারীদের ভাষ্য,“ন্যায্য বেতন চাইতেই আমাদের ওপর হামলা করা হচ্ছে। চার মাস ধরে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বকেয়া বেতন পরিশোধ ও নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

এ বিষয়ে প্রতিষ্ঠানের উপ-পরিচালক আজিজুর রহমান জিকো বলেন, ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করা হয়েছে। কোম্পানির ফান্ডে সাময়িক সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন,দ্রুত সমস্যার সমাধান করে বকেয়া বেতন পরিশোধ করা হবে।

ঘটনাকে কেন্দ্র করে আইটি পার্ক এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।