July 28, 2026, 7:13 am
শিরোনাম :
যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার সোনার বারসহ আটক ১ হাসিনাসহ সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান যশোরে বিএসপির প্রয়াত কবিদের স্মরণে বৃক্ষরোপণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর উপশহরে এবার ৭ মাদক কারবারিকে ধরে বিভিন্ন মেয়াদে সাজা গুজব-অপপ্রচার রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি : প্রতিমন্ত্রী অমিত

যশোর জেলা স্কুলের শিক্ষার্থী ইরফানের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

যশোর প্রতিনিধি

যশোর জেলা স্কুলের শিক্ষার্থী ইরফানের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

যশোর প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে যশোর সরকারি জেলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. ইরফান হোসাইন।
ইরফানের রোল নম্বর ছিল ১৪। তিনি যশোর সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী এ এইচ এম মাহমুদ হাসান এবং গৃহিণী কাজী দীপার ছেলে। তিনি যশোর সরকারি জেলা স্কুলে লেখাপড়া করছেন।

ইরফান তার এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতার কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এছাড়া যশোর শহরের শহরের বকচর মসজিদপাড়ায় এলাকায় ইরফান হোসাইন বাবা মা ও খেলার সহপাঠীদের সাথে রয়েছেন।

ভবিষ্যতে একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে অবদান রাখাই তার স্বপ্ন বলে জানিয়েছে ইরফান।
তার এ কৃতিত্বে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
শিক্ষার্থী ইরফানের পিতা মাতা শিক্ষক শিক্ষিকার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার ছেলের ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন