July 29, 2026, 11:18 am
শিরোনাম :
মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

যানজট ও দখলমুক্ত ফুটপাতের দাবিতে যশোরে মানববন্ধন

মোশারফ করিম

যশোর প্রতিনিধি

যশোরে যানজট নিরসন,দখলমুক্ত ফুটপাত নিশ্চিতকরণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ। শুক্রবার সকাল ১১টায় সংগঠনটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যশোর শহরে প্রতিদিনই যানজট ভয়াবহ আকার ধারণ করছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন অমান্যই এই যানজটের প্রধান কারণ। অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) যশোর জেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান, সদস্য সচিব মো.সাকিব রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম ও বি.এম. সাগর হোসাইন, যুগ্ম সদস্য সচিব রিয়াদ হোসেন,এম.এম. রাফিকুল হাসান, মনিরামপুর উপজেলা সদস্য সচিব জোবায়ের নাইমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।