July 29, 2026, 12:24 pm
শিরোনাম :
মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

যশোরে মহান বিজয় দিবস উদযাপন মনিহার চত্বর বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মোশারফ করিম

যশোরে মহান বিজয় দিবস উদযাপন
মনিহার চত্বর বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মনিহার চত্বর বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, উপপরিচালক (ডিডিএলজি) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও ফিরোজ কবির, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ আল আমিনসহ জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো দলীয় ব্যানারসহ বিজয় স্মৃতিস্তম্ভে সমবেত হয়।
এছাড়া প্রেসক্লাব যশোরসহ সাংবাদিকদের অন্যান্য সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।