July 29, 2026, 11:19 am
শিরোনাম :
মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

যশোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মোশারফ করিম

যশোর প্রতিনিধি

যশোর সদরের রূপদিয়া এলাকার একটি ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে রেহেনা (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহত রেহেনা রামনগর ইউনিয়নের কামালপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে রেহেনা শয়নকক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তার স্বামী ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের  হয়েছে বলে পুলিশ জানিয়েছে।