July 30, 2026, 3:19 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়ি ও জমি দখলের অভিযোগে 

মোশারফ করিম
0-0x0-0-0#

যশোর প্রতিনিধি

যশোরে ১০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বাড়ি ও কৃষিজমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার রূপদিয়া চাচড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে স্ত্রী ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে.শহিদুল ইসলাম অভিযোগ করেন, স্থানীয় যুবদল ও জামায়াতের কয়েকজন নেতার মদদে একটি দখলবাজ চক্র দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছে। এসব ঘটনার ধারাবাহিক মানসিক চাপে তার বাবা স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন বলেও তিনি দাবি করেন।

তিনি জানান, পৈতৃক সূত্রে প্রাপ্ত কবলা দলিলমূলে রূপদিয়া চাচড়া গ্রামে জমি ক্রয় করে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। বাড়ির পাশে থাকা ৩৯ শতক ফসলি জমিও নিয়মিতভাবে তিনি ভোগদখলে রাখছেন। সম্প্রতি ওই জমিটি সরকারি ১/১ খতিয়ানে কালেক্টরেটের নামে রেকর্ডভুক্ত হওয়ায় তিনি আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

মামলা চলমান থাকা অবস্থায় স্থানীয় একটি চক্র তার জমি দখলের চেষ্টা শুরু করে বলে অভিযোগ করেন শহিদুল ইসলাম। তিনি বলেন, যুবদল নেতা ইনামুল হক ও মহাসীন, জামায়াত নেতা রফিকুল ইসলাম ও জাকিরসহ শফিকুল ইসলাম, আব্দুল হাকিম, ইদ্রিস আলী, সিরাজ মেম্বার, আব্দুল খালেক এবং তার আপন ভাই আজিজুলসহ কয়েকজন মিলে তার বাড়ি ও জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।

এ ঘটনায় তিনি পুনরায় আদালতের দ্বারস্থ হলে আদালত বিবাদীদের জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। তবে আদালতের আদেশ অমান্য করে তারা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিতে থাকে এবং একপর্যায়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয় এবং একটি মামলায় তাকে কারাভোগও করতে হয় বলে জানান তিনি। একই সময়ে বিবাদীরা কৌশলে তার বাবার কাছ থেকে তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়, যা ভবিষ্যতে তাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।