July 30, 2026, 3:19 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

হাওড়ে ভাসমান লাশ উদ্ধার,পরিচয় শনাক্তে তৎপর বিজিবি

মোশারফ করিম

যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে একটি হাওরে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাতনামা লাশ দেখা গেছে।

শুক্রবার সকাল আটটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর মাসিলা বিওপির পিলার ৩৯/৫৬ থেকে প্রায় ৬০ গজ ভেতরে হাওরের পানিতে লাশটি ভাসতে দেখা যায়।

খবর পেয়ে মাসিলা বিওপির কমান্ডার টহল দলসহ ঘটনাস্থলে উপস্থিত হন। লাশের পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

এ বিষয়ে বিজিবি সূত্র জানায়,লাশটির পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্ত ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।