July 30, 2026, 3:20 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

খুলনা প্রতিনিধি
খুলনার আড়ংঘাটা থানার শলুয়া গ্রামে এমদাদুল হক মিলন (৪৫) নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শলুয়া বাজারে এ ঘটনা ঘটে।

ইমদাদুল হক মিলন খুলনার বর্তমান সময় পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি শলুয়া প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পর খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এলাকাবাসী জানান, সাংবাদিক ইমদাদুল হক মিলন রাত সোয়া ৯টার দিকে শলুয়া বাজারের ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে দেবাশীষ বিশ্বাস নামে অপর একজন আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক মিলনকে মৃত ঘোষণা করেন।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শাহজাহান আহমেদ বলেন, অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

নিহত মিলন ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজারের বজলুর পুত্র।