July 30, 2026, 12:09 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

যশোর প্রতিনিধি

যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
যশোর প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সিরাজ মোল্যা এবং সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দিন বিজয়ী হয়েছেন।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা। এ সময় কমিটির সদস্য মুক্তাদিরুল হক ও রাজ আলী রাজু উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে, সংগঠনের ৬২ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১৩টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে সিরাজ মোল্যা ৩৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দিন ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি শরীফ মুকতি মাহমুদ তিলক, সহ-সাধারণ সম্পাদক শুকুর আলী টুকু,
সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ নান্নু হোসেন ও দপ্তর সম্পাদক সেলিম হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যের ছয়টি পদে নির্বাচিত হয়েছেন আরমান হোসেন, মাহবুব, আলমগীর হোসেন, মাহিম ইসলাম মুন, মোতালেব ও মনির মিস্ত্রি।