July 30, 2026, 1:05 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

যশোর চৌগাছায় দুই অভিযানে ১১০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

যশোর চৌগাছায় দুই অভিযানে ১১০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় পৃথক দুইটি বিশেষ অভিযানে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে চৌগাছা উপজেলার কাবিলপুর বাজারের কাবিলপুর জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ফয়সাল হোসেন ওরফে ইমরান (৩০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উপজেলার পশ্চিম কারিকরপাড়া এলাকার হাজী ইমান আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর পরদিন শুক্রবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চৌগাছা থানার পুলিশ বিশেষ অভিযানে পৌরসভার মাঠপাড়া ব্র্যাক অফিসের সামনে চৌগাছা-যশোর সড়ক থেকে মো. আবু কালাম (৪৫) ও মো. শামীম রেজা (৩৩) নামে দুইজনকে আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে আরও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আবু কালাম মাঠপাড়া এলাকার মৃত শহিদ মণ্ডলের ছেলে এবং শামীম রেজা ডাকবাংলোপাড়া এলাকার মৃত মহিদুল ইসলামের ছেলে। তারা উভয়েই চৌগাছা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে উদ্ধার হওয়া মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।