July 31, 2026, 6:10 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

১১ টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা ইকবাল আটক

মোশারফ করিম

১১ টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা ইকবাল আটক

যশোর প্রতিনিধি
যশোরে ১১টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা ইকবালকে আটক করা হয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। আটক ইকবাল যশোর সদরের ইউনিয়নের যুবলীগের সাবেক সহসভাপতি।
বুধবার বিকেলে নিজ এলাকা বসুন্দিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় বাড়ির পাশ থেকে ১১ টি ককটেল উদ্ধার করা হয়েছে। ইকবাল বসুন্দিয়া এলাকার বহর আলীর ছেলে।
কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বসুন্দিয়া বাজারের ইকবালের বাড়িতে অভিযান চালান। পরে বাড়ির পাশ থেকেই ওই ককটেল উদ্ধার করা হয়। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।