July 30, 2026, 3:23 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

যশোর সালিশ শেষে ফেরার পথে হিজড়া যুবককে ব্লেড দিয়ে কুপিয়ে জখম

মোশারফ করিম

যশোরে সালিশ শেষে ফেরার পথে হিজড়া যুবককে ব্লেড দিয়ে কুপিয়ে জখম
যশোর প্রতিনিধি 
যশোর শহরে পূর্ব বিরোধের জের ধরে সালিশ শেষে বাড়ি ফেরার পথে এক হিজড়া যুবককে ব্লেড দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত যুবক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন,তার অবস্থা আশঙ্কামুক্ত।
আহতর নাম শান্তা হিজড়া ওরফে শান্ত (২২)। তিনি বাবুলের ছেলে এবং সদর উপজেলার বলাডাঙ্গা কাজীপুর এলাকার বাসিন্দা।
যশোর কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বের একটি ঘটনার জের ধরে (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চাঁচড়া পুলিশ ফাঁড়িতে সালিশ শেষে বাড়ি ফেরার পথে শান্তার ওপর হামলা চালানো হয়। এ সময় সদরের নোয়াপাড়া এলাকার ভাবনা হিজড়া (৪২),শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার পূজা হিজড়া(৩০)সহ অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি পথরোধ করে শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে জখম করে।
হামলার পর আহত শান্তা নিজেই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।