July 30, 2026, 4:42 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

যশোর মনিরামপুর টেকের ব্রিজে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যশোর প্রতিনিধি

যশোর মনিরামপুর টেকের ব্রিজে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
যশোর প্রতিনিধি  
যশোরের মণিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিলন দাস (৩০) নামে এক এক যুবক নিহত হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নেহালপুর ইউনিয়নের টেকের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন দাস উপজেলার পাচাকড়ি গ্রামের হাজরা দাসের ছেলে।
মনিরামপুর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে মিলন দাস ফকিরহাট বাজার থেকে বাইসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে টেকের ব্রিজ এলাকায় পৌঁছালে তার বাইসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল এ পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান।
বর্তমানে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ বলেছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।