July 30, 2026, 2:19 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

যশোর বকচরে স্বর্ণালংকর চুরির ঘটনায় যুবক গ্রেফতার

মোশারফ করিম

যশোর বকচরে স্বর্ণালংকর চুরির ঘটনায় যুবক গ্রেফতার
যশোর প্রতিনিধি

যশোর শহরের বকচর এল মার্কেট এলাকায় একটি বাড়ি থেকে ১৬ ভরি স্বর্ণালংকর ও নগদ টাকা চুরির অভিযোগে হেলাল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধৃত হেলাল মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়,গত ১০ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাতের মধ্যে বকচর এলাকার তাসলিমা খাতুনের বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি থেকে আনুমানিক ১৬ ভরি স্বর্ণালংকর ও দেড় লাখ টাকা চুরি করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হলে তদন্তের এক পর্যায়ে বুধবার সন্ধ্যায় ঘটনার স্থানের আশপাশ থেকে হেলালকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।