July 31, 2026, 4:15 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

যশোর জেনারেল হাসপাতাল থেকে বার্মিজ চাকুসহ যুবক আটক

মোশারফ করিম

যশোর জেনারেল হাসপাতাল থেকে বার্মিজ চাকুসহ যুবক আটক
যশোর প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে এক্সরে রুমের সামনে থেকে একটি বার্মিজ চাকুসহ মইনউদ্দিন (২৬) নামের এক যুবককে আটক করেছে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা।
বুধবার (১৭ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তাকে আটক করা হয়। আটক মইনউদ্দিন ঝুমঝুমপুর কাঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মইনউদ্দিন তার স্ত্রী সুমাইয়াকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে নিয়ে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল পুলিশ ক্যাম্পের কর্তব্যরত পুলিশ সদস্যরা এক্সরে রুমের সামনে তাকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন। তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং বিষয়টি কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবগত করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।