July 30, 2026, 2:22 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

যশোরে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার মামলায় ৩ জন কারাগারে

মোশারফ করিম

যশোরে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার মামলায় ৩ জন কারাগারে

যশোর প্রতিনিধি
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার পৃথক মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তাদের যশোরের সংশ্লিষ্ট আমলি আদালতে হাজির করা হলে পুলিশি প্রতিবেদন পর্যালোচনা শেষে বিচারক তিনজনকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শাহিন জানান
গ্রেপ্তারকৃতরা হলেন যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে স্বেচ্ছাসেবক লীগ কর্মী শেখ আসিফ আলী (৪৫),একই এলাকার কাজী সাইফুল ইসলামের ছেলে কাজী শফিউল ইসলাম (৩০) এবং রামনগর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক কাজিপুর এলাকার আকরাম সরদারের ছেলে শরিফুল ইসলাম মিন্টু (৪০)

তিনি আরও জানান,গত ১৭ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে শেখ আসিফ আলী ও কাজী শফিউল ইসলামকে এবং ১৮ ডিসেম্বর ভোরে শরিফুল ইসলাম মিন্টুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে জানান, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।

তারা সংঘবদ্ধভাবে নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।