July 31, 2026, 5:05 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা

মোশারফ করিম

যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি

যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে অপহরণের অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। মামলার আসামিরা হলেন, গোপালগঞ্জ জেলার চর শুকতাইল গ্রামের আনোয়ার সিকদারের ছেলে মেহেদী হাসান নাইম এবং একই গ্রামের কায়েম সিকদারের ছেলে দেলোয়ার সিকদার।

মামলার বাদী চাঁচড়া মধ্যপাড়ার আব্দুল সামাদের ছেলে আব্দুল মান্নান অভিযোগে উল্লেখ করেন, আসামি মেহেদী হাসান নাইম তার মেয়ে অহনাকে প্রেমের প্রস্তাব দেয়। অহনা ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ক্ষতি করার পরিকল্পনা করে নাইম। পরে দেলোয়ার সিকদারের সঙ্গে যোগসাজশ করে অপহরণের ছক কষে তারা।

অভিযোগে আরও বলা হয়,গত ১৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে অহনা বাড়ি থেকে বের হন। তিনি পুলেরহাট শিশু জেলখানা এলাকায় পৌঁছালে আসামিরা একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ে সেখানে আসে এবং প্রকাশ্যেই জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে পরিবারের পক্ষ থেকে অহনার কোনো খোঁজ পাওয়া যায়নি।

বাদীর দাবি, আসামিরা তার মেয়েকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। মেয়ের কোনো সন্ধান না পেয়ে তিনি বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।