July 30, 2026, 2:20 pm
শিরোনাম :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত বৃদ্ধা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা  মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

মনিরামপুরে গভীর রাতে মুখোশধারী ডাকাতদলের হামলায় গৃহকর্তা আহত

মোশারফ করিম

যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুখোশধারী ৭/৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে মনিরামপুরের জলকর রোহিতা গ্রামের বাসিন্দা নির্মল কুমার দাসের (৬০) বসতবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে এসে বাড়ির ক্রপসিকাল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতরা দা, হাসুয়া ও লোহার রড দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে নির্মল কুমার দাসের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তারা। পরে ডাকাত দল ঘর থেকে আনুমানিক ৬–৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান,ডাকাতির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং কোনো আলামত উদ্ধার হয়নি।