May 16, 2026, 4:45 pm
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, মাদক ও চোরাচালানী মালামাল আটক ভবদহের জলাবদ্ধতা নিরসনে অংশীজনদের নিয়ে কর্মশালা ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  চুনোপুঁটিরা গ্রেপ্তার, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে! শার্শায় ইয়াবাসহ দুই কারবারি আটক,‘গায়েব’ মোটরসাইকেল ঘিরে প্রশ্ন যশোর ডিবি পুলিশের বিরুদ্ধে? গবেষণা ও উদ্ভাবনই টেকসই উন্নয়নের চাবিকাঠি: যবিপ্রবি উপাচার্য যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে শ্লীলতাহানি, যুবক আটক মীমাংসার শর্ত ভঙ্গঃ  আবারও কারাগারে যশোরের আলোচিত আদম কারবারি রবিউল  বেনাপোলে ২১৭ বোতল ফেন্সিডিলসহ আটক ২ যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নারীকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার লুট ও মামলা তদন্তে গাফিলতির অভিযোগ যশোরে নৈশপ্রহরীকে ছুরিকাঘাত যশোরে ২৬টি স্বর্ণের বারসহ আটক ৩

হাদী হত্যার বিচারের দাবিতে যশোরে বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ ও ব্লকেড

মোশারফ করিম

যশোর প্রতিনিধি 

হাদী হত্যার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালন করেছে বিপ্লবী ছাত্র জনতা। রোববার বিকেলে শহরের মনিহার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-যুবকরা অংশ নেন।
বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মনিহার চত্বর প্রদক্ষিণ করে সেখানে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। এ সময় তারা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন,“খুন করে পার পাওয়া যাবে না। আমরা আজ নীরব থাকার জন্য আসিনি, ভয় পাওয়ার জন্যও আসিনি। আমরা এসেছি ন্যায়ের দাবিতে গর্জে উঠতে।” তারা বলেন, হাদী কোনো অপরাধ করেননি, তবুও তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির ওপর নয়, ন্যায়, মানবতা ও রাষ্ট্রের ওপর সরাসরি আঘাত।
বক্তারা আরও বলেন, দোষীদের আশ্রয় দেওয়া চলবে না এবং বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। অবিলম্বে হাদী হত্যার বিচার না হলে সমাজের কেউই নিরাপদ থাকবে না বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কর্মসূচি চলাকালে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।