May 16, 2026, 4:46 pm
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, মাদক ও চোরাচালানী মালামাল আটক ভবদহের জলাবদ্ধতা নিরসনে অংশীজনদের নিয়ে কর্মশালা ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  চুনোপুঁটিরা গ্রেপ্তার, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে! শার্শায় ইয়াবাসহ দুই কারবারি আটক,‘গায়েব’ মোটরসাইকেল ঘিরে প্রশ্ন যশোর ডিবি পুলিশের বিরুদ্ধে? গবেষণা ও উদ্ভাবনই টেকসই উন্নয়নের চাবিকাঠি: যবিপ্রবি উপাচার্য যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে শ্লীলতাহানি, যুবক আটক মীমাংসার শর্ত ভঙ্গঃ  আবারও কারাগারে যশোরের আলোচিত আদম কারবারি রবিউল  বেনাপোলে ২১৭ বোতল ফেন্সিডিলসহ আটক ২ যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নারীকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার লুট ও মামলা তদন্তে গাফিলতির অভিযোগ যশোরে নৈশপ্রহরীকে ছুরিকাঘাত যশোরে ২৬টি স্বর্ণের বারসহ আটক ৩

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বন্দুকধারীর হামলায় নিহত ৩

বিশেষ প্রতিনিধি

 

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বন্দুকধারীর হামলায় নিহত ৩

 

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় বন্দুকধারীর হামলায় তিনজন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশটির নিউ সাউথ ওয়েলসে ঘটনাটি ঘটেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

হামলায় গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে। হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এখনও ধরাছোঁয়ার বাইরে হামলাকারী। তাকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ধারণা করা হচ্ছে, এখনও অস্ত্রসহকারে শহরে অবস্থান করছেন ঐ আততায়ী। গেল মাসেই, দেশটির সিডনির বন্ডাই সৈকতে দুই বন্দুকধারীর হামলায় প্রাণ যায় ১৫ জনের। যা অস্ট্রেলিয়ার কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে বড় গোলাগুলির ঘটনা। অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি অস্ত্র ব্যবহারের জন্য পরিচিত নিউ সাউথ ওয়েলস রাজ্য।