April 5, 2026, 9:08 am
শিরোনাম :
যশোরে প্রেমের ফাঁদে ধর্ষণ, বিষ খাইয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ মেয়েকে সঙ্গে নিয়ে চলচ্চিত্র উপভোগ করলেন প্রধানমন্ত্রী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার ৯ ঘন্টা পর ফের গ্রেফতার  যশোরে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক যশোরে সততার অনন্য দৃষ্টান্ত: কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ ফেরত দিলেন ব্যবসায়ী যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক ১ ভেঙে ফেলা হচ্ছে যশোর কোতোয়ালি মডেল থানা, আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ  ৪০ বছরের দুঃখ ঘুচিয়ে বিশ্বকাপের টিকিট পেল ইরাক যশোরে জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের প্রতিবাদে যশোরে মানববন্ধন

মোশারফ করিম

১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের প্রতিবাদে যশোরে মানববন্ধন
যশোর প্রতিনিধি
১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ঘন্টা ব্যাপী বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরে সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক অবসরপ্রাপ্ত পলিটেকনিক কলেজ শিক্ষক রুহুল আমিন নেতৃত্ব দেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান,ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম,অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের পেশাজীবীসহ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন,উপ-সহকারী প্রকৌশলী পদটি মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সৃষ্ট। এপদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণ করা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটি একটি বৈষম্যমূলক ও অযৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন,দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মাঠপর্যায়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নতুন করে এই কোটা প্রস্তাব তাদের কর্মসংস্থান ও পদোন্নতির সুযোগ সংকুচিত করবে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা বলেন, দেশের উন্নয়নে সকল স্তরের ইঞ্জিনিয়ারদের নিজ নিজ যোগ্যতা ও নির্ধারিত ক্ষেত্র অনুযায়ী দায়িত্ব পালন করা উচিত।
মানববন্ধন থেকে অবিলম্বে ৩৩ শতাংশ কোটা প্রস্তাব বাতিলের দাবি জানানো হয়। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারীরা।