
বিশেষ প্রতিনিধি
মুসলিম উম্মাহ রোজার পরিপূর্ণতা হিসেবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে। ইসলামের রীতি অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখা মাত্রই ঈদ পালিত হয়। তবে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সুবিধায় এখন আগেভাগেই দিনক্ষণ জানা সম্ভব হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতসহ আরব বিশ্বে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়। ফলে দেশে সম্ভাব্য ঈদ উদযাপন হবে আগামী ২১ মার্চ (শনিবার)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখা কমিটির ওপর নির্ভর করবে।
জাতীয় চাঁদ দেখা কমিটি রমজানের ২৯তম দিনে, ১৯ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বৈঠক করবে। চাঁদ দেখা গেলে ২০ মার্চ ঈদ উদযাপন হবে; না হলে ২১ মার্চ মুসলিম উম্মাহ উদযাপন করবে।
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখা কমিটির বৈঠকের পর জানা যাবে।